সোমবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। তাকে খুন করা হয়েছে, এই অভিযোগে মঙ্গলবার উত্তরবঙ্গে ১২ ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধ সফল করতে জলপাইগুড়ি শহর লাগোয়া এলাকায় সকাল থেকে জোর করে দোকানপাট বন্ধ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন বিজেপি কর্মীরা। স্বাভাবিকভাবে জোর করে জনজীবন স্তব্ধ করায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে বিজেপি শতাধিক নেতা কর্মীকে।
ধৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরেই দুপুরবেলায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে ওই বিজেপি কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের জন্য ফয়েল প্যাকেটে করে আনা হয় তাদের পছন্দের মেনু খাসির মাংস আর ভাত। পেটপুরে মাংস ভাত খেয়ে পরম তৃপ্ত হন বিজেপি নেতাকর্মীরা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আর তারপরেই বুধবার বদলির নির্দেশ এলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের। তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে পূর্ব মেদিনীপুরের কোয়ারেন্টাইন কোর্ট ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়।
বদলি একজন পুলিশ আধিকারিকের চাকরির অন্যতম শর্ত। তবুও জলপাইগুড়ি শহর জুড়ে এখন একটাই প্রশ্ন ‘তবে কি বিজেপি নেতাকর্মীদের খাতিরদারি করায় বদলি হতে হলো বিশ্বাশ্রয় বাবুকে’।
এই ঘটনায় উত্তরবঙ্গে তৃণমূলের কোর কমিটির নতুন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান ” আইসি বদলির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। নিয়ম মেনেই রুটিন বদলি করা হয়েছে তাকে”।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI