বাপ্পাই দত্ত:- দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে এবার চালু হলো ‘হাবরা টু ঝাড়গাম’ বাস পরিষেবা। বাংলার পরিবহন ব্যবস্থাকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করা ও যাত্রী পরিষেবার জন্য চালু হল নতুন রুট হাবরা (HABRA) থেকে ঝাড়্গ্রাম (JHARGRAM) বাস পরিষেবা।
এই বাস হাবরা থেকে ভায়া অশোকনগর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, দক্ষিণেশ্বর, কোলাঘাট, মেছোগ্রাম, ডেবরা, মেদনাপুর, ধেড়ুয়া হয়ে ঝাড়গাম পৌঁছাবে। বাস হাবরা থেকে ছাড়বে সকাল ৬ টায় আর ঝাড়গ্রাম পৌঁছাবে সকাল ১১ টা ৪৫ মিনিটে। সূত্র মারফত জানা যায় যে আগামী দিন যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। তাই বলাই বাহুল্য যে অতি সহজেই এক বাসে হাবড়ার মানুষ এবার ঝাড়গ্রামে পৌঁছে যাবে, যা হাবরা তথা অশোকনগরের মানুষের কাছে অনবদ্য পরিষেবা। এছাড়া ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, খান্দরানি, লালজল, ময়ূর ঝর্ণা, গডরাসিনির মত অপরূপ মনমুগ্ধকর সৌন্দর্য যা ইকোট্যুরিজমের জন্য অন্যতম গন্তব্য স্থল হিসেবে পরিচিত, এইসব জায়গা ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের জন্য অন্যতম সুযোগ হয়ে উঠবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”