একের পর এক জেলা থেকে আমফানে তৃণমূল কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য ও নেতাদের দুর্নীতি সামনে আসছে। আর সেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের হেভিওয়েট নেতারা। এর আগে তৃণমূলের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আম ফানে দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরতে কমিটি গঠন করেন এবং দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের তুলোধোনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।
শুক্রবার বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্লক কমিটির বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ-সহ তৃণমূলের ব্লক স্তরের নেতাকর্মীরা। বৈঠকে অনুব্রত মণ্ডল পঞ্চায়েত সদস্য ও নেতাদের তীব্র ভৎসনা করেন। তিনি জানান, পঞ্চায়েতের অনেক সদস্য দুর্নীতি করছে বলে তার কাছে খবর আসছে।
বীরভূম সভাপতি দলের পঞ্চায়েত সদস্য নেতাদের উদ্দেশ্য করে বলেন, “দলের কর্মীদের একাংশ পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করছেন। প্রত্যেক পঞ্চায়েতে যারা বসে আছেন তারা টাকা কামাচ্ছেন। কিন্তু দলের অনুষ্ঠান ঠিক মতো করছেন না। এটা চলতে পারে না।” অনুব্রত মণ্ডল রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন , দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবে না।
যদিও বিরোধীরা তৃণমূলের এইসব পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ। বিরোধীদের দাবি, তৃণমূল এগুলি লোক দেখানোর জন্য করছে। তৃণমূলের উপর থেকে নিচে সকলেই দুর্নীতিগ্রস্ত। মানুষের আই ওয়াশের চেষ্টা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”