মালদা : দেশ তথা রাজ্যজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আর যা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। রাজ্যের কন্টেনমেন্ট জোন গুলোতে আবার নতুন করে লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ।মালদা জেলাতেও আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই,ছুঁই । জেলার করোনা পরিস্থিতি বিচার করে মালদা শহরে কঠোর ভাবে লকডাউনের কথা ঘোষণা করেছে মালদা জেলা প্রশাসন। জেলার বাকি অংশেও পুলিশ, প্রশাসনের সক্রিয়তা বাড়ছে।মানুষের সেবা করতে গিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন স্বাস্থকর্মী এবং পুলিশ কর্মীরা। প্রধানমন্ত্রী ,মুখ্যমন্ত্রী,স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বারবার বলা হচ্ছে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে।
কিন্তু মালদা জেলার চাঁচল মহকুমার ছবিটা অন্য দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এমনকি জনপ্রতিনিধিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অসেচতনতা। বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিকদলের বিক্ষোভ মিছিল, যোগদান পর্ব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শতাধিক মানুষের সমাগম হওয়ার ফলে সেখানে স্বাস্থ্যবিধির উল্লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ উঠছে। এমনকি সেই সব কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এলাকার প্রভাবশালী নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।
এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজুদ্দিন আহম্মেদ বলেন , এই সময় সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা কিন্তু সেখানে যদি বিভিন্ন রাজনৈতিক দলের সচেতন নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধিরাই স্বাস্থ্যবিধি না মানেন তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। এই রকম পরিস্থিতিতে যাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা তারাই যদি ভুল করেন তা খুব দুঃখজনক।
এই প্রসঙ্গে সমাজসেবী চন্দ্রনাথ রায়ও একই অভিযোগ করেছেন। তিনি বলেন চারিদিকে দোকান-বাজার,চায়ের দোকান থেকে শুরু করে প্রায় সব জায়গায় মানুষ যেভাবে ভিড় করছে। কোনোরকম সামাজিক দুরুত্ব না মেনে এবং মুখে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছে । এটা খুবই বিপদজনক। এরকম অবস্থায় নেতা বা জনপ্রতিনিধিরা মানুষকে সচেতন না করে তারাও যদি একই ভুল করে তাহলে পরিস্থিতি যে আরো খারাপ হবে বলাই বাহুল্য । তিনি আরো বলেন নেতাদের এই ধরণের ভুল অসেচতন মানুষের অসেচতনতাকে আরোও বাড়িয়ে দিচ্ছে।
হরিশ্চন্দ্রপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছেন। তিনি বলেছেন আমরা প্রথমে সব মেনে চলছিলাম তাই অন্য দেশের তুলনায় এতো জনসংখ্যার দেশ হয়েও আমাদের পরিস্থিতি ভালো ছিল। কিন্তু যতদিন যাচ্ছে আমরা অসেচতন হয়ে যাচ্ছি।এরকম হলে চলবে না,বাইরে বেরোলে মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে নইলে বিপদ আসন্ন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”