গত ৫ জুলাই হালিশহরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ফলে অর্জুন সিং এর গাড়ি ও বিজেপি নেতার বাড়ি ভাঙচুর হয়। পাশাপাশি তৃণমূলের কার্যালয় ও কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়। ফের বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ায় বোমাবাজি। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাতের অন্ধকারে ব্যাপক বোমাবাজি হয়। আরে এই বোমাবাজির অভিযোগ উঠল শাসকগোষ্ঠী তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার গভীর রাতে হঠাৎ বোমাবাজি শুরু হয়ে যায় সংসদ অর্জুন সিংয়ের এলাকায়। প্রায় ১০ থেকে ১২ টি বোমা বিস্ফোরণ হয়। গভীর রাতে আচমকা বোমার শব্দে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
গোটা ঘটনাটি নিয়ে অর্জুন সিং অভিযোগ করেন,”আমাকে খুন করার জন্যই, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক আমার এলাকায় বোমাবাজি করিয়েছে।” তৃণমূলের তরফ থেকে জানানো হয়, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই। এলাকারই অন্য অশান্তির জেরে এই বোমাবাজি হয়েছে । সাংসদের এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
প্রায় দিন এলাকা দখল বা রাজনীতিক দখলদারি নিয়ে ভাটপাড়ায় অশান্তি লেগেই থাকে। এইসব অশান্তির জেরে বোমা-গুলি চলে থাকে। এদিনের বোমাবাজির ঘটনায় পুলিশ জানিয়েছে, এলাকা দুটি গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের এখনো শনাক্ত করা যায়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”