বালুরঘাট : আনলক ২ শুরু হতে না হতেই আগামী বিধানসভা ভোটের আগে দক্ষিন দিনাজপুর জেলায় বিজেপি দলে যোগদান পর্ব নতুন মাত্রা পেয়েছে। আজ জেলার হরিরামপুর ব্লকে প্রায় ২০০০ হাজার জন বিভিন্ন দল ছেড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বর প্রতি কুর্নিশ জানিয়ে বিজেপি দলে যোগ দিলেন।
সম্প্রতি ভারত – চীন সীমান্ত লে ‘ তে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর গলওয়ানে শহিদ দেশের বীর বলবান জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো ও চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশলের প্রতি মোহিত হয়েই অন্য দল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান বলে জানিয়েছে তারা। পাশাপাশি কয়েক দিন ধরে জেলায় ক্রমেই তৃনমুল, বাম ও কংগ্রেস দল থেকে বিজেপি তে যোগ দেওয়ার কারনে জেলায় আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপি তাদের পা শক্ত জমির উপর দাড় করিয়ে নিতে পারছে। উল্লেখ থাকে জেলার একমাত্র লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও জেলার বিধানসভার ৬ টি আসনের কোনটি তাদের দখলে নেই। সেদিকে লক্ষ রেখেই লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দ্রুত বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলায় জমি শক্ত করতে ব্যাস্ত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”