এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার রাজিবপুর শিববাড়ি এলাকায়। ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম বিপিন টুডু (২১)। বাড়ি ওই এলাকাতেই। পেশায় সে ছিল একজন স্টিল ফার্নিচার কর্মী।পরিবার সূত্রে খবর প্রতিদিনের মত রবিবার রাত্রে খাবার খেয়ে নিজের ঘরেই শুয়ে ছিলেন যুবক। এরপর গভীর রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক।
এরপরে ভোর ৪টে নাগাদ ওই এলাকায় গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরা টহল দিতে গেলে দেখতে পায় যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন।ঘটনার পরে পুলিশ যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবককে। সোমবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন