বালুরঘাট ; বিজেপি ও তৃনমুলের কাজকর্মের প্রতি বিতশ্রদ্ধ হয়ে বিভিন্ন দল ছেড়ে ৩০০ জন তরুন কংগ্রেসে যোগদান করলো। আজ বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জে। এই ৩০০ জন তরুওনের মধ্যে বেশির ভাগ পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। এদের হাতে জাতীয় কংগ্রেস দলের দলিয় পতাকা তুলে দিয়ে কংগেসে যোগদান পর্ব সারেন জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব স, কুমারগঞ্জ ব্লক সভাপতি রতন সরকার , সাধারন সম্পাদক রাজা হরিষচন্দ্র , বালুরঘাট টাউন কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র পাল ও গোপাল কর সহ জেলা কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দ।
কংগ্রেসের যোগদানকারী এই ৩০০ তরুণদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। যদিও জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব এদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখতে রাজি নন । তিনি বলেন, কেউ জন্মগত ভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে পৃথিবীতে আসেনা। তাই তিনি এদেরকে জেলার যুব সম্পদ হিসেবেই দেখতে চান। পাশাপাশি এই তরুনদের যুবশক্তিকে দেশের সম্পদ হিসেবেই দেখতে চান। তিনি আরও জানান তৃনমুল বিজেপির প্রতি বিতশ্রদ্ধ হয়ে বিভিন্ন দল থেকে তাদের দলে ওই ৩০০ জন তরুনরা যোগ দেওয়ায় এই জেলায় কংগ্রেস শক্তিশালী হবে বলে ।
করোনা পরিস্থিতির মধ্যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার সময় কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সুব্যবস্থা না পাওয়া তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। আর এই অসন্তোষের জোরেই তারা কংগ্রেসে যোগদান করেছে বলে মনে করা হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন