দুর্নীতির সঙ্গে কোনো আপস নয় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল নেত্রীর। আগেই হুশিয়ারি দিয়েছিল এবার দলে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী। দলের নিচুতলার কর্মীরা আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে ত্রাণের টাকা আত্মসাৎ করেছে এই অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার দুর্নীতির অভিযোগের নন্দীগ্রাম বিধানসভার ২০০ জন তৃণমূল নেতাকে শোকজ করল তৃণমূল।
‘নন্দীগ্রাম’ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কাছে একটা আবেগ। এই নন্দীগ্রাম থেকে আন্দোলন করেই ৩৪ বছরের বাম দুর্গতে আঘাত হানতে শক্তি সঞ্চার করেছিল তৃণমূল নেত্রী। কিন্তু এই নন্দীগ্রামে এখন দুর্নীতি বাসা বেধেছে। তাই দলে দুর্নীতি করলে আর কাউকে রেয়াত করা হবে না। নন্দীগ্রামে তৃণমূল নেতাদের শোকজ করে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী।
দলের তরফ এ স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য, আর না হলে এফআইআর করা হবে। এই প্রসঙ্গে নন্দীগ্রাম ব্লক তৃণমূলের অঞ্চল সভাপতি মেঘনাথ পাল জানান “অভিযুক্তদের কোন ছাড় নেই। অভিযোগ প্রমাণিত হলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”