লকডাউন কিছুটা শিথিল করা হলেও রাজ্যে করানোর আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। লকডাউন শিথিল হওয়ার ফায়দা তুলে রাজনৈতিক দলগুলি নিজেদের সভা সমাবেশ করতে থাকে। যার ফলে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে লকডাউন এরমধ্যেই আইন না মেনে নানা জায়গায় সভা, মিটিং ও ধরনা প্রদর্শন করতে গেছে। যার ফলে নানা সময়ে সোশ্যাল ডিস্ট্যান্স লঙ্ঘন করেন তিনি। গত শুক্রবার জানা যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় করোনা পজেটিভ। যার ফলে এই কয়েকদিন লকেটের সঙ্গে বিজেপি যেসব নেতাকর্মীরা সভা মিটিং ও ধরনা প্রদর্শন করেছে মধ্যে ভীতি সৃষ্টি হয়। মনে করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই করোনা পজেটিভ হতে পারে। লকেট চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার জন্য কিছুটা হলেও দায়ী বিজেপি অবশেষে এই কথা স্বীকার করল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “আমরাও তো রাস্তায় নেমে মিটিং-মিছিল করেছি। সেখানে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ ছড়ানোর পিছনে তাই আমাদেরও দায় রয়েছে।”
তিনি দায় স্বীকার করলেও কিন্তু গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল রেশন ও আমফানে ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি করায় তারা বাধ্য হয়ে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছেন। যাতে সাধারন মানুষ তার ন্যায্য পাওনাটা বুঝে পায়। তৃণমূলে দুর্নীতির শিকার না হয়। এদিন তিনি জানিয়ে দেন দলের তরফ থেকে আপাতত কোনো সভা বা মিটিংয়ের আয়োজন করা হবে না। তার সঙ্গে বিজেপির পার্টি অফিস গুলিতে কর্মীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”