গত কয়েক মাস ধরে লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারতের অংশে ঘাঁটি গেড়ে বসেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতের তরফে বহুবার চিনকে সেনা সরানোর কথা বললেও রাজি হয়নি চিন। কিন্তু এবার প্রকৃতির বাধার মুখে পড়লে চিনের পিপলস লিবারেশন আর্মি।
গত কয়েকদিন ধরেই লাদাখের গালওয়ান উপত্যকায় হঠাৎ করে তাপমাত্রা অনেক বাড়তে থাকায় উপত্যাকার বরফ গলতে শুরু করে। গালওয়ানের নদী বরফ গলা জলে পুষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই নদীর জল স্তর বৃদ্ধি পায়। এতে গালওয়ান উপত্যাকায় এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গালওয়ান উপত্যকায় চিন অস্থায়ী সেনা ছাওনি নির্মাণ করে রেখেছে। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বাধ্য হয়েই বেজিং সেনা সরাতে শুরু করেছে বলে খবর।
গালওয়ান উপত্যকায় বেশ কিছুদিন ধরেই ভারত-চিন সেনা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে চিন সেনা সরিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে তা হয়নি। গত ১৫ ই জুন ভারত-চিন দুইপক্ষের সেনা আধিকারিকদের বৈঠক চলার সময় চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাদের ওপর অতর্কিতে হামলা করে। সংঘর্ষে ভারতের একজন কর্নেল সহ ২০ জন জোওয়ান শহীদ হন। চিনের দিকেও বহু সোনার হতাহতের খবর মিলেছে। তারপরে সেনা সরানোর প্রতিশ্রুতি দিল সেনা সরায়নি বেজিং। বরং প্যাংগং শো, গোগরা, হট স্প্রিং সহ গলওয়ান উপত্যকায় বহালতবিয়তে বিরাজ করছে তারা। কিন্তু এখন প্রকৃতির কাছে হার মেনে সেনার সারাতে বাধ্য হচ্ছে চিন।
সূত্রের খবর গালওয়ান উপত্যকায় বন্যার জেরে ভেসে গেছে চিনের কয়েকটি অস্থায়ী ছাউনি। যেভাবে জল বাড়ছে তাতে বাকি ছাউনি গুলিও ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে প্রকৃতির কাছে হার মেনে সেনা সরাতে বাধ্য হচ্ছে বেজিং।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”