চিন বিশ্বে সুপার পাওয়ার হওয়ার জন্য কিছু বছর ধরে সামরিক শক্তি বৃদ্ধি ও সীমান্তে আগ্রাসনের নীতি নিয়ে চলছে। সেই নীতি অনুসারে চিন প্রতিবেশী দেশগুলির সাথে সীমান্ত বিবাদে লিপ্ত হচ্ছে। চিন প্রতিবেশী দেশগুলির নানা অঞ্চল নিজের বলে দাবি করছে। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য বিশ্বের ছোটছোট দেশ গুলিকে ঋণ দিয়ে কব্জা করার চেষ্টা করছে।
চিন বিশ্বে সুপার পাওয়ারের অধিকারী হওয়ার আগে ভারতের সামনা সামনি হতে হবে। তাই ভারতকে বিপদে ফেলতে পাকিস্তানকে পাশে নিয়েছে চিন। চিন থেকে আর্থিক সাহায্য পেয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নানা জঙ্গি হামলা থেকে শুরু করে প্রায় দিন বর্ডারে সংঘর্ষ বিরতি লঙ্গন করে থাকে। তা নিয়ে ইতিমধ্যেই আমেরিকা সহ নানা দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার চিনের সঙ্গে ঘনিষ্ঠতা পাকিস্তানকে বিপদে ফেলতে পারে বলে সূত্রের খবর।
জানা গেছে চিন যেভাবে হিমালয় পর্বতমালায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোটেও ভালো ভাবে নিচ্ছে না বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলি। আর চিনের এই আগ্রাসনে পাকিস্তান যে চিনকে সাহায্য করছে তা মোটেও ভালো ভাবে নিচ্ছে না এই দেশগুলি।
তাই পাকিস্তানের বিদেশমন্ত্রক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর জন্য পরামর্শ দিয়েছে। পাকিস্তান যদি চিনকে নিয়ে নীতি বদল না করে তাহলে সারাবিশ্বে পাকিস্তান একঘরে হতে পারে বলে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক। বেশ কিছুদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি পাকিস্তানের বিমানকে ইউরোপের মাটিতে নামার অনুমতি দিচ্ছে না। পাকিস্তান এই বিষয়ে বারবার আবেদন করলেও ইউরোপের দেশ গুলি কেনো প্রতিক্রিয়া দেয়নি।
তাছাড়া করোনা ভাইরাস নিয়ে বিশ্বের তাবড় তাবড় দেশগুলি চীনকে একঘরে করার নীতি গ্রহণ করছে। তাতে পাকিস্তান সারাবিশ্বে একঘরে ও হেনস্তার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। তাই অতিদ্রুত, দপ্তরকে চিনকে নিয়ে নীতি বদল এর পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”