লাদাখের পর এবার আন্দামান নিয়ে নড়েচড়ে বসল ভারত। চিনের মোকাবিলা করতে ভারত মহাসাগরের ওপর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি। আর সে কথা মাথায় রেখেই এবার ভারত মহাসাগরে অতিরিক্ত সেনা পাঠালো ভারত। চিনের ওপর আর কোন ভাবেই বিশ্বাস করা যায় না। এটা স্পষ্টতই বুঝেছে দিল্লি। তাই চিনের ওপর চাপ বাড়াতে ভারত মহাসাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দিল্লির সাউথ ব্লক।
অনেকদিন ধরেই ভারত মহাসাগর ও আন্দামানে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বার্তা চলছিল। সেখানে সেনাবাহিনীর পরিকাঠামো বৃদ্ধি সহ ওই এলাকায় সেনার অবস্থান বদল নিয়েও একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু এবার লাদাখ নিয়ে চিনের সাথে দূরত্ব তৈরি হওয়ায় নড়েচড়ে বসল দিল্লি। ভারত মহাসাগরে চিনের উৎপাত কমাতে আন্দামানে অতিরিক্ত সেনা পাঠালো ভারত। লাদাখের পর আন্দামানেও চিন আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে। এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।
আন্দামান নিকোবরের কাছ থেকে জ্বালানি তেল আমদানি করে চিন। ওই এলাকা থেকেই মূলত চিনের ৮০ শতাংশ জ্বালানি তেল আমদানি হয়। তেলের সাপ্লাই লাইন ঠিক রাখতে প্রায় ওই এলাকায় চিনা সাবমেরিনের গতিবিধি লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসলো প্রতিরক্ষামন্ত্রক।
এবার আন্দামানে সেনার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিকাঠামো উন্নয়নে নজর দিল দিল্লি। উত্তর আন্দামানের শিবপুরে নৌসেনার এয়ার স্টেশন আই-এন-এস কোহাসারের রানওয়ে বৃদ্ধি করা হচ্ছে। সাথে আগামী ১০ বছরের একটি রোল-অন প্ল্যান নেওয়া হবে, সেই হিসেবেই প্রতিরক্ষা পরিকাঠামো তৈরী করা হবে। আন্দামানে আরও বেশী যুদ্ধবিমান, নৌজাহাজ ও সেনা মোতায়েন করা হবে। এবং আগামী বছর আন্দামানে যুদ্ধবিমান ওঠানামার স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”