সীমান্তে দাঁড়িয়ে এবার চিনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “গালওয়ান আমাদের” শুক্রবার লেহতে চিনকে হুঁশিয়ারি দিয়ে হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কাকভোরেই লাদাখ পৌঁছে যান প্রধানমন্ত্রী। পরে লেহ থেকে চপারে করে ফরওয়ার্ড পোস্টে পৌঁছান তিনি।
এদিন সেনাছাউনিতে বায়ুসেনা এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশের আধিকারিক ও জওয়ানদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এই সময় লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে সেনাবাহিনীর মনোবল বাড়ান তিনি।
সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন “আপনাদের বীরত্বের জন্যই আমাদের দেশ আজ সুরক্ষিত। লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারত একজোট হয়ে লড়াই করবে। লাদাখ হল দেশের মুকুট। আর গালওয়ান আমাদেরই”।
সেনাবাহিনীর মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেন “যেকোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য ভারতীয় সেনা সব সময় তৈরি। ভারতীয় সেনা দেশের জন্য নিজের সবটা উজার করে দিচ্ছেন। বারবার প্রমাণ হয়েছে ভারতীয় সেনা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী সেনা”।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন