আনলক পর্বে মাক্স না পড়ে রাস্তায় বেরোলে ফিরতে হতে পারে বাড়ি। এমনকি কোন ব্যক্তি বারবার মাক্স না পড়ে রাস্তায় বেরোলে তার হাজতবাস ও করাতে পারে পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আনলক-2 পর্বে সকলের মাক্স পড়ে রাস্তায় বেরোনো বাধ্যতামূলক। কেউ মাক্স না পড়ে রাস্তায় বেরোলে পুলিশ তাকে বাড়ি পাঠিয়ে দেবে। এছাড়া কোন ব্যক্তি যদি বারবার মাক্স না পড়ে রাস্তায় বের হয় তবে তার বিরুদ্ধে মহামারি আইনি ব্যবস্থা নেবে পুলিশ। সে ক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই হতে পারে।
নবান্ন থেকে আরো জানানো হয়েছে আনলক-2 পর্বে প্রত্যেক ব্যক্তিকে সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করতে হবে। ভিড় বা জটলা থেকে সকলকে দূরত্ব বজায় রেখে চলতে হবে।
দেশজুড়ে করোনার সংক্রমনের হার ঊর্ধ্বমুখী। আনলক-1 এর পর আনলক-2 তে আরো অনেক বেশি মানুষ রাস্তায় নেমে পড়েছে। এদের মধ্যে অনেকেই মাক্স ব্যবহার করছেন না। যার ফলে সংক্রমণ আরো বাড়ছে বলে আশঙ্কা। এবার সরকারের এই পদক্ষেপে মাক্স এর ব্যবহার অনেকটাই বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”