মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভি ইমেজ যাকে সংক্ষেপে বলে ‘MAMI’ এর বোর্ড থেকে ইস্তফা দিলেন বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর। মনে করা হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের কদর্য আক্রমণের জেরেই তার এই সিদ্ধান্ত।
বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর সম্প্রতি বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ MAMI এর বোর্ড থেকে পদত্যাগ করেছেন। কারও সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তিনি তড়িঘড়ি ইস্তফা পত্র জমা দিয়েছেন বোর্ডের পরিচালক স্মৃতি কিরনের কাছে। এমনকি MAMI বোর্ডের সভাপতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও করণকে ফোন করে বুঝিয়েছেন যাতে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে দাঁড়ান। কিন্তু তাতেও কোনো ফল হয়নি।
কারণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর নেটিজেনদের কাছে তিনি চূড়ান্ত অপমানিত হয়েছেন। এই সময়ে বলিউডের কেউই তার পাশে এসে দাঁড়ায়নি। অন্যদিকে তার শো ‘কফি উইথ করণ’ এর পরবর্তী সিজনে চ্যানেল কর্তৃপক্ষ তাকে দিয়ে আর কাজ করাতে রাজি নয়। মনে করা হচ্ছে এই শোও হয়তো বন্ধ হয়ে যাবে। সুশান্ত এর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াও আর সেভাবে দেখা যায়নি করণ জোহরকে। সবমিলিয়ে করণ জোহার এই মুহূর্তে খুবই অস্বস্তি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”