নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; লাদাখের ঘটনার মধ্যেই পূর্ব লাদাখে গালওয়ান নদীর উপর ৬০ মিটার লম্বা ব্রিজ বানিয়ে ফেলল ভারত। ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারদের এই দক্ষতা যেটা ভারতকে সাহায্য করবে আগামী দিনে এই সেক্টরে নিজেদের অবস্থান আরো শক্ত করতে।
এই ব্রিজ তৈরি হওয়ার ফলে ভারতীয় সেনা খুব সহজেই পৌঁছে যাবে সীমান্ত এলাকায়। এছাড়াও দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি অব্দি বিস্তৃত ২৫৫ কিলোমিটার রাস্তাকে রক্ষা করবে এই ব্রিজ। লাল ফৌজের রক্তচক্ষু উপেক্ষা করেই ভারতীয় ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি বানাতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবারই এই ব্রিজটির নির্মাণকার্য শেষ হয়েছে। ভারতীয় সেনার এক বরিষ্ঠ কর্তা জানিয়েছেন “বর্ডার রোড অরগানাইজেশন এর ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছে। আগামী দিনেও তারা কাজ চালিয়ে যাবে।” এছাড়াও কংক্রিটের ব্রিজ হয়ে যাওয়ার ফলে ভারতীয় সেনা খুব সহজেই ভারী যানবাহন ও আর্টিলারি নিয়ে নিয়ে সীমান্ত এলাকায় পৌঁছাতে পারবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন