বাংলাদেশকে ঋণ ও বাণিজ্যিক লগ্নির সুবিধা দিয়ে কাছে পাওয়ার চেষ্টা নতুন নয় চিনের। লাদাখে ভারতের সঙ্গে চিনের সীমান্ত সংঘাতের পরেই এবার সেই কাজে আরও এক ধাপ এগুলো চিন। শুক্রবারই বাংলাদেশকে নতুন কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল বেজিং। তাতে বলা হয়েছে বাংলাদেশ থেকে রপ্তানি করা অতিরিক্ত ৫১১৬ পণ্যের উপর শুল্ক নেবে না বেজিং। এর ফলে বাংলাদেশ থেকে চিনে রপ্তানি করা ৯৭ শতাংশ পণ্য শুল্কমুক্ত করল বেজিং। জুলাই মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ এই সকল দেশগুলোর সঙ্গে ভারতের আগের মত সুসম্পর্ক নেই। এই দেশগুলি চিন থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে চিনের ঋণের ভারে জর্জরিত। তাই বাংলাদেশকে কাছে টানতে পারলেই ভারতকে চাপে রাখা যাবে। কূটনীতিকরা বলছেন এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশি পণ্যে এত বিপুল পরিমাণ ছাড়ের পেছনে চিনের অভিসন্ধি স্পষ্ট। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বিষিয়ে দিলেই ভারতকে একঘরে করা সম্ভব। বিগত কয়েক বছর ধরেই চিনের নিশানায় বাংলাদেশ। তাই বাংলাদেশের বিভিন্ন খাতে লগ্নি করছে বেজিং, এমনকি বাংলাদেশের গ্রামীণ বাজারগুলিও চিনা পণ্যের দখলে। এমনকি ঢাকার প্রধান শেয়ারবাজারে তাদের দখলে।
এদিন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে “আগে থেকেই এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এর আওতায় ৩০৯৫ কি পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা ভোগ করে বাংলাদেশ। এবার সবমিলিয়ে মোট ৮৫৫২ টি পণ্য শুল্কমুক্ত করলো বেজিং। স্বল্পোন্নত দেশ বলেই বাংলাদেশকে এই সুবিধা দিল বেজিং”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”