সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা সেনার হামলায় শহীদ হয়েছেন অন্তত ২০ জন ভারতীয় জওয়ান। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে খবর। আহতের সংখ্যাও অনেক। এদিকে ভারতীয় সেনার পাল্টা জবাবে অন্তত ৪৩ জন চিনি সেনা হতাহত হয়েছে বলে খবর।
এদিন, সকালেই খবর আসে, চিন সীমান্তে শহিদ হয়েছেন তিন জন। কিন্তু এরপরই সংবাদমাধ্যম সূত্রে খবর সংঘর্ষের পরিমাণ অনেক বেশি, তিনজন নয়, শহিদ হয়েছেন মোট ২০ জন।
At least 20 Indian soldiers killed in the violent face-off with China in Galwan valley in Eastern Ladakh. Casualty numbers could rise: Government Sources pic.twitter.com/PxePv8zGz4
— ANI (@ANI) June 16, 2020
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনি সেনা ভারতীয় সেনার ওপর অতর্কিতে হামলা চালায়। সেই সময় অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন অনেকে। আহত ভারতীয় সেনাদের লে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর শান্তি ফেরানোর জন্য সামরিক ও কূটনৈতিক আলোচনা চালাচ্ছে দুই দেশ। পরিস্থিতি পর্যালোচনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধান ও সিডিএস বিপিন রাওয়াত এর সঙ্গে বৈঠক করেন।
Indian intercepts reveal that Chinese side suffered 43 casualties including dead and seriously injured in face-off in the Galwan valley: Sources confirm to ANI pic.twitter.com/xgUVYSpTzs
— ANI (@ANI) June 16, 2020

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI