দক্ষিণ ২৪ পরগনা, ১৩ জুন : লকডাউনের মধ্যে কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কে? কেন কিডনি বিক্রি করতে চায়? আসুন দেখে নি
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা সঞ্জিত অধিকারী। পেশায় একজন বিএসএনএল এর ঠিকাকর্মী। দীর্ঘদিন ধরে মাইনে না পাওয়ায় অভাবের তাড়নায় ফেসবুকে এই পোস্ট করেছেন যুবক সঞ্জীব অধিকারী। সংবাদমাধ্যমকে কান্নাভেজা চোখে যুবক সঞ্জীব জানায়,”জানি এটা করা অপরাধ। কিডনি দান করা যায়, বিক্রি নয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যাঁরা এ নিয়ে এত কথা বলছেন, তাঁরা কি জানেন, আমার সাড়ে পাঁচ বছরের সন্তান দুধ পায় না। জল বিস্কুট খায়। স্ত্রীর সমস্ত গয়না হয় বন্ধক রেখেছি বা বিক্রি করে দিন চালাচ্ছি। এমন হতভাগ্য স্বামী আমি। বৃদ্ধ বাবার ওষুধ কিনতে হাত পাততে হয়। সন্তান হিসাবে লজ্জা হয় আমার। গত এক বছরের বেশি এক পয়সা মাইনে পাইনি। আদালতের কথা শোনেনি কর্তৃপক্ষ। বলুন তো কিডনি বিক্রি করতে চেয়ে কোন অন্যায়টা করেছি?”
এ প্রসঙ্গে ঠিকা কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক মিলাব হালদার বলেন,”আমাদের অধিকাংশের পরিবার কার্যত পথে বসেছেন। এখন নানা জায়গা থেকে সংগ্রহ করে আমাদের কর্মীদের হাতে চাল, আলু-সহ নানা সামগ্রী তুলে দিতে হচ্ছে। না হলে তাঁরা খেতে পাবেন না। কতটা অসহায়তার সঙ্গে দিন কাটছে তা বলে বোঝানো যাবে না। আমাদের এক সদস্য কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে?”
শুধু সঞ্জীব বাবু নন, সঞ্জীব বাবুর মতো হাজারো কর্মীই একই অবস্থা। বিএসএনএলের কলকাতা ডিভিশনের প্রায় পাঁচ হাজার এবং বেঙ্গল সার্কেলের কয়েক হাজার ঠিকাকর্মী মাইনে পাচ্ছেন না। মাইনে না পাওয়ায় তারা ধরনা, বিক্ষোভ আন্দোলন করেছেন। কর্মী সংগঠন ন্যাশনালিস্ট ঠিকা ওয়ার্কার্স কংগ্রেস আদালতে একটি মামলাও করে। আদাসলত ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মাইনে মিটিয়ে দিতে নির্দেশ দেয়। কিন্তু তাঁদের শুধু এপ্রিল মাস পর্যন্ত মাইনের টাকা দেওয়া হয়েছে। বকেয়া বেতন চাইলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করে।
এই ব্যাপারে বিএসএনএল কর্তৃপক্ষ জানায়, ঠিকা কর্মীদের সঙ্গে সরাসরি সরকারি সংস্থার কোনো সম্পর্ক নেই। তাই এর দায় পুরোটা তাদের উপর আসে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”