নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- ধানের জমি থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর পঁচাগোলা দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ২ ব্লকের আলঙ্গী গ্রামের মাঠে।
মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা প্রথমে ওই ছাত্রীর পচা-গলা মৃতদেহ দেখতে পায়। পরে তারা হরিশ্চন্দ্রপুর থানা ভালুকা ফাঁড়িতে খবর দেয়। ভালুকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ছাত্রীর নাম মেহেরুন খাতুন (১৮)। বাড়ি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রঙাইপুর গ্রামে। সে চিতলীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর। স্থানীয় বাসিন্দা মৃত ছাত্রীর পরিবার সদস্যদের কাছ থেকে জানা যায়, গত দুদিন ধরে ওই ছাত্রী হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোন হদিস পাওয়া যায়নি নিখোঁজের দুদিন পরে হরিশ্চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এদিন সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের আলঙ্গি গ্রামের মাঠে একটি ধানের জমিতে স্থানীয় কৃষকেরা পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপরই খবর দেওয়া হয় ভালুকা ফাঁড়িতে ভালুকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় মৃত ওই ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নয় দিন ধরে নাবালিকাটি নিখোঁজ ছিল। আজ সকালে এক জমি থেকে পোঁতা অবস্থায় তার পঁচাগোলা দেহ উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে প্রেম ঘটিত কারণে মেটিকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে বলে অভিযোগ করছে পরিবারের সদস্যরা। এদিকে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”