নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; স্বরূপনগরে বিধায়িকা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ‘বিনা মন্ডল’ মঙ্গলবার আমফান বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন ও বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন। আজ প্রথম দফায় তিনি যান স্বরূপনগর বিধানসভায় অন্তর্গত বাংলানী অঞ্চলে। সেখানে হরিশপুর, তেঁতুলিয়া অঞ্চলের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন অনুসূয়া মন্ডল (কর্মদক্ষ ১০/এ নগর পঞ্চায়েত),সমিতি আবু আলম মন্ডল ( ব্লক নেতা)।
দ্বিতীয় দফায় তিনি আমফান বিধ্বস্ত স্বরূপনগর বিধানসভায় শারাপুল নির্মাণ অঞ্চলে। সেখানে জনজীবন স্বাভাবিক করতে স্থানীয় নেতাদের সঙ্গে কার্যকরী বৈঠক করেন এবং ঘূর্ণিঝড় আমফানে কতটা ক্ষতি হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন শারাপুল নির্মাণ অঞ্চলের (পঞ্চায়েত প্রধান) মায়া রায় মজুমদার , (উপপ্রধান) দেবব্রত বিশ্বাস (শারাপুল তৃণমূল কংগ্রেসের সভাপতি) গোবিন্দ মন্ডল।
এবং আজ তৃতীয় দফায় তিনি যান স্বরূপনগর পশ্চিম চারঘাট পঞ্চায়েতে অন্তর্গত বেশকিছু গ্রাম। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের অভাব-অভিযোগ শোনেন। এরপর তিনি যান চারঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেখানে ঘূর্ণিঝড় আমফানে স্বাস্থ্য কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঘুরে দেখেন এবং চারঘাট হাসপাতলকে পুনরায় যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সেই সময় বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন চারঘাট প্রধান ও স্থানীয় বলিষ্ঠ নেতা কর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”