বালুরঘাট ২৪ মে ; পারিযায়ী শ্রমিকদের আসার তদারকি করতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারায় গুরুতর আহত হলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও ও তার চালক। ঘটনাটি ঘটেছে তপন এলাকার কড়দহ এলাকায়, আজ দুপুরে। স্থানিওরা দেখতে পেয়েই গুরুতর আহত গাড়ির চালক ও বিডিওকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বিডিও সোগেল মুক্তা তামাং এর অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় তাকে আশঙ্কা জনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। খবর পেয়ে তাকে দেখতে বালুরঘাট জেলা হাসপাতালে আসেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল সুত্রে জানা গেছে তার চিকিৎসা চলছে।
অপরদিকে বিডিও অফিসের কর্মী সুব্রত ধর জানান তপনের কড়দহ এলাকার আমতলি দিয়ে মালদা থেকে বেশ কিছু পারিযায়ী শ্রমিকের জেলাতে ঢোকার কথা ছিল। সে বিষয়েই তপন ব্লকের বিডিও গাড়ি নিয়ে ওই পারিযায়ী শ্রমিমদের স্ক্রিনিং এর সহ অনান্য বিষয়ে তদারকি করতে সেখানে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাড়িটি জোরে গিয়ে ধাক্কা মারে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তারা খুব গুরুতর আহত তাই এখনও পর্যন্ত তাদের সাথে কথা বলতে না পারায় এর চেয়ে বেশি কিছু এই মুহুর্তে বলা যাচ্ছে না বলে তিনি জানান।
অন্য একটি সুত্র মারফত জানা গেছে গাড়ি নাকি চালাচ্ছিলেন বিডিও নিজেই। তবে এই নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকরা কেউ মুখ খুলতে নারাজ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন