বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে লকডাউন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পরিস্থিতি বিবেচনা করে আগামী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লকডাউন থাকা দরকার।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের বলেন “এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে সকলকে ঘরে থাকতে হবে। এখনই ঘর থেকে বাইরে বেরোনো যাবে না। প্রত্যেককে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকেই লকডাউন মানতে হবে। বিশ্বের অনেক দেশ মে মাসের শেষ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে”। তিনি বলেন প্রয়োজনে আমাদেরও মে মাসের শেষ পর্যন্ত লকডাউন মানতে হবে। কারণ এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশেষজ্ঞ কমিটিও মে মাসের শেষ পর্যন্ত লকডাউন বজায় রাখার পরামর্শ দিয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্টতই বলেন গ্রিন জোন গুলোতে স্টেশনারি দোকান, মোবাইল রিচার্জের দোকান, হার্ডওয়ারের দোকান, রঙের দোকান, বইয়ের দোকান, বৈদ্যুতিক সামগ্রীর দোকান ও লণ্ড্রি খোলা থাকবে। পান এবং চায়ের দোকান খোলা যাবে। তবে কোন জমায়েত করা যাবেনা। লকডাউনের নিয়ম মেনে ডাক্তারবাবুরাও তাদের চেম্বার খুলতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। গ্রীন জোন গুলিতে কল কারখানা খোলার অনুমতি দেওয়া হবে। তবে শপিংমল কিংবা শপিং কমপ্লেক্সের ভেতরের দোকান এখনই খোলা যাবে না। খোলা যাবে না হকার্স মার্কেট বা ফুটপাতে দোকানও। খোলা যাবে না সেলুনও।
মুখ্যমন্ত্রী এদিন জানান পরিস্থিতি বিবেচনা করে বাস চালানোর অনুমতি দেওয়া হবে। শুধুমাত্র গ্রীন জোন গুলোতেই এই বাস চলবে। তবে একবারে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। তবে এক্ষেত্রে পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত বদল হতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন শুধু গ্রীন জোনগুলোতেই সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলা যাবে। এবং সকলকে অবশ্যই মুখে মাক্স ব্যবহার করতে হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”