হাওড়া টিকিয়াপাড়ায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মঙ্গলবার দুপুরে এক দল যুবকের হাতে হেনস্থা হতে হল পুলিশকে। এই ঘটনার জেরে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রেফ। আর তারপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত যুবকরা আশে পাশের দোকান ও পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
তারপরেই এদিন রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয় টিকিয়াপাড়ার ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
We are taking strong action against everyone involved in the incident at Tikiapara, Howrah today. The perpetrators will be identified & brought to justice. No transgression of the law anywhere will be tolerated.
— West Bengal Police (@WBPolice) April 28, 2020
পুলিশের তরফ থেকে অভিযোগ এদিন ওই এলাকায় লকডাউন উপেক্ষা করেই বহু যুবক রাস্তায় ঘুরছিল। অনেকে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারছিলেন। কেউ মোটরবাইক নিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। পুলিশ সেইসব যুবকদের বলে লকডাউন চলছে আপনারা বাড়ি চলে যান। আর তারপরই শুরু হয় উত্তেজনা। আচমকাই কিছু যুবক পুলিশের ওপর ইট ছুড়তে শুরু করে। বেশকিছু পুলিশকে রাস্তায় ফেলে মার খেত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফ নামানো হয় কিন্তু উত্তেজিত জনতা রেফ কেউ মারধর করে বলে অভিযোগ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন