আবার বীজপুরে অতি সক্রিয় হতে দেখা গেল বিজপুর পুলিশ প্রশাসনকে। এবার জরুরী পরিষেবা বাদ দিয়ে বেলা ১২টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে এমনটাই নির্দেশ প্রশাসনের তরফে।
রাজ্যে চারটি জেলা করোনা হটস্পট বলে চিহ্নিত। এগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। এইসব জেলাগুলিতে করোন সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ব্যারাকপুর মহাকুমার অন্তর্গত ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। কিন্তু তা সত্ত্বেও লকডাউনের মধ্যেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। কিছু কিছু ব্যবসায়ী আবার সরকারি নির্দেশ উপেক্ষা করেই দোকানগুলোর সামনে ভিড় জমিয়ে ব্যবসা করে যাচ্ছেন। যেখানে প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য সেইখানে অনেক ব্যবসায়ী সেই সব নিয়ম নির্দেশ মানছেনই না। তাই বাজারে ও দোকানগুলোর সামনে অত্যাধিক ভিড়ের ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
রমজান মাস চলছে তাতে বাজারগুলিতে কেনাকাটার ভিড় আরো বাড়তে পারে। তাই এবার সতর্ক হল প্রশাসন। আজ বিজপুরে পথে নেমে সক্রিয়ভাবে নজরদারি চালাতে দেখা গেল পুলিশকে। বিজপুর পুলিশ প্রশাসনের তরফে নির্দেশ লকডাউন চলা পর্যন্ত বেলা ১২ টা পর্যন্ত বাজারে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। বেলা ১২ টার পর সমস্ত দোকান বাজার বন্ধ করে দিতে হবে। বিজপুর পুলিশ প্রশাসনের তরফ এমনটাই নির্দেশ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তারা আরও জানিয়েছে বিকেলের দিকে শুধু জরুরী পরিষেবা ও ওষুধের দোকান খোলা থাকবে এ ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”