মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই। এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২৯,৪৩৫ জন। মৃত্যু হয়েছে ৯৩৪ জনের। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,৮৬৯ জন। সোমবারই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। যেটা এতদিনের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে এখন ১০.৯ দিন লাগছে। পরিসংখ্যান বলছে দেশের মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ৮,৫৯০ জন। এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৫২২ জন।
অন্যদিকে দিল্লির ও গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এবং রাজস্থান ও মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এবং নতুন কেসের সংখ্যা সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবঙ্গ।
ইতিমধ্যেই দেশের ৩০০ টি জেলা করোনা মুক্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনেক জেলাতেই লকডাউনের ফলে ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ। দেশের ৮০ টি জেলায় গত সাত দিনে কোন কেস ধরা পড়েনি। ৩৯ টি জেলায় গত ২১ দিনে একটু কেস ধরা পড়েনি। এবং ১৭ টি এমন জেলা আছে যেগুলোতে গত ২৮ দিনে একটিও কেস ধরা পড়েনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”