বাপ্পাই দত্ত:- সকাল থেকেই ব্যাপক শিলাবৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ লক্ষ্য করা গেল ছত্রিশগড়ে। ছত্রিশগড়ে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে বরফপাত এত ভয়ানক আকার নিয়েছিল যে তাতে ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল। বাড়ি ও রাস্তায় পড়ে থাকা গাড়ি, বাড়ির টিনের ছাউনি বা টালি ছাউনির অবস্থা খুবই শোচনীয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়-বৃষ্টিতে। ক্ষতি হয়েছে এলাকার চাষীদেরও। ধান, গম, ও ভুট্টার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ব্যাপক শিলাবৃষ্টির জেরে শস্য ভরা ক্ষেতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃষ্টিতে ওই এলাকায় পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে, এই পরিস্থিতির জেরে গরীব ও সাধারণ মানুষ গুলির মধ্যে আবার নতুন করে দুর্ভোগ, আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর এই রকম ভয়ঙ্কর দৃশ্য আগে কখনও দেখেনি তারা। তাদের মতে ছত্রিশগড়ে এমন ভয়ানক দৃশ্য আগে কখনো ঘটেছিল বলে তাদের জানা নেই। তারা বলেন সত্যি ভাবলে অবাক লাগে প্রকৃতি আমাদেরকে নিয়ে কিভাবে পরিহাস করছে!

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”