এবার করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার নৈহাটিতে। নৈহাটির ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার এল-এন কবিরাজি রোডে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত বলে খবর। ক্যান্সারে আক্রান্ত এই বৃদ্ধা কিছুদিন আগেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফুসফুসের সংক্রমণ থাকায় মঙ্গলবার তাকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া যায় বলে খবর। বর্তমানে ওই বৃদ্ধা মহিলা বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পাওয়ার পরেই তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে এ পাঠানো হয়েছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড করে সিল করে দেওয়া হয়েছে ওই এলাকা। পুরো এলাকাটি সানিটাইজেসান করা হয়েছে। প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দোকানপাট, বাজার।
নৈহাটি পৌরসভার সিআইসি সনৎ দে জানান “আমরা শুনেছি ক্যানসার-আক্রান্ত ওই বৃদ্ধা মহিলার করোনা সংক্রমণ রিপোর্টে পজিটিভ এসেছে। আক্রান্ত থাকা অবস্থায় ওই মহিলা যার যার সংস্পর্শে এসেছেন তাদের মোট ৭ জনকে নৈহাটি থানায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারাসাতের অ্যাডামাস কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে”।
প্রশাসনের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। কারো কোন সমস্যা থাকলে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে তাদের সমস্যা কথা জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে সিল করে দেওয়া হয়েছে নৈহাটি পৌরসভার ৪ ৫ ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের একাংশ। পুরো এলাকাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলানো হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”