কলকাতা হাওড়ার পর এবার হুগলির বেশ কিছু জায়গায় কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করলো রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন জেলাশাসক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই এলাকায় কারখানা থেকে প্রাইভেট অফিস, সহকারী অফিস সবই বন্ধ থাকবে।
করোনা মোকাবেলায় এবার আরও কড়া হলো রাজ্য। কলকাতার মোতায়েন করা হয়েছে কমব্যাট অ্যাকশন ফোর্স। কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলায় চলছে নাকা চেকিং। জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে এলাকা সিল করে দেওয়া হচ্ছে। বাজারগুলোতেও চলছে কড়া নজরদারি, চলছে পুলিশি টহলদারি।
রাজ্যে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৫৪ করোনা আক্রান্তের হদিস মিলেছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে। এরপর পরিস্থিতি বিচার করে নতুন করে হুগলি জেলার ২০টা জায়গা কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করার বিজ্ঞপ্তি জারি করলো হুগলির জেলাশাসক। সেখানে সমস্ত ধরনের অফিস থেকে শুরু করে সরকারি অফিস এমনকি কল কারখানাও বন্ধ রাখার কথা করা হয়েছে। ইতিমধ্যেই হুগলি জেলার বেশ কিছু জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানুষজনকে বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা। প্রশাসনের তরফে বলা হয়েছে কোন জরুরী কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”