দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। চরম খাদ্যাভাব দেখা দিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে সুষ্ঠুভাবে রেশন বন্টন হয় সেইজন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল এক মাসে রেশন একবারে দেওয়ার কথা। কিন্তু তারপর রাজ্যে এই রেশন বন্টন নিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একের পর এক দুর্নীতি।
রাজ্যে রেশন বন্টন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দিলেন খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রেশন বন্টন নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধমক শুনতে হয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে নতুন খাদ্য সচিব নিয়োগ করার কথা জানান। নতুন খাদ্য সচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকী।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রেশনের চাল কেনে। তাই রেশন দোকানের রেশন নিয়ে চিন্তার কোন কারণ নেই। রাজ্যে ৯০% মানুষকে একমাসের রেশন পেয়েছে। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও বাকি ১০% মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। তাই নতুন খাদ্য সচিব নিয়োগ করা হলো। যারা অর্ধেক রেশন পেয়েছেন তারা বাকি রেশনে এ মাসেই পেয়ে যাবেন। আর আগামী ৬ মাস বিনামূল্যে রেশনে চাল গম দেওয়া হবে, এবং এক মাসে রেশন একসঙ্গেই দেওয়া হবে। এর পরে কোন রেশন ডিলার সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI