দেশজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লকডাউন আগামী ৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের কবে হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেকটি পরীক্ষা নেওয়া বাকি ছিল তা হবে আগামী জুন মাসে। সেইসঙ্গে একাদশ শ্রেণির সবাইকে পাস করিয়ে দেওয়ার কথা জানালেন তিনি।
আগামী ১০ই জুন পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি আরো জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আগামী জুনে। অর্থাৎ স্কুল খুললেই হয়তো পরীক্ষায় বসতে হবে ছাত্র-ছাত্রীদের।
করোনা আতঙ্কের জেরে রাজ্যের কলেজ পড়ুয়াদের কিছু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং সমস্ত ক্ষেত্রেই পড়ুয়ারা একটি করে সেমিস্টার এগিয়ে যাবেন অর্থাৎ একটা সেমিস্টার তাদের কম দিতে হবে। শুধুমাত্র ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI