বালুরঘাট ১৩ এপ্রিল ; মাকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার সাফানগরে। ছেলের হাতে খুন হওয়া মায়ের নাম লক্ষী মার্ডি। থানায় আত্মসমর্পন করা ছেলের নাম লক্ষীরাম হেমব্রম। এরপরেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে , একমাস আগে লক্ষ্মী রামের স্ত্রী মনি মার্ডি আত্মহত্যা করেছিল। অভিযোগ মায়ের অত্যাচারে সে আত্মহত্যা করে, বদলা হিসেবে গত রাতে মা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ছেলে । তারপর সকাল হলে আত্রাই নদীর ধারে মৃতদেহ ফেলে রেখে থানায় গিয়ে পুলিশের কাছে নিজেই ধরা দেয় লক্ষীরাম।, লক্ষ্মী রামের তিনটি বাচ্চাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”