চৈত্র সেল আর কটা দিন বাকি, তারপরেই বাংলার আরেকটি নতুন বছর ১৪২৭। এই চৈত্র মাসেই শুরু হয় কাঁচরাপাড়ার বিখ্যাত বিকিকিনির বাজার চৈত্র সেল। চৈত্র মাসের প্রথম থেকে কাঁচরাপাড়া শুরু হয় চৈত্র সেল।
কাঁচরাপাড়া স্টেশন রোড থেকে শুরু করে গান্ধী মোড়, বিবেকানন্দ হকার্স মার্কেট, গান্ধী মোড় সংলগ্ন হকার্স কর্নার, আনন্দবাজার মার্কেটে দোকানিদের পসোরা সাজিয়ে সেল সেল হাঁকডাক এবছর আর নেই। করোনায় সব বিলীন হয়ে গেছে। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত বাঙ্গালীদের ট্রেডিশনাল বিকিকিনি চলে, তাহলো চৈত্র সেল। আজ যেন সবই অতীত।
লকডাউনের জেরে কাঁচরাপাড়া স্টেশন রোড থেকে শুরু করে গান্ধী মোড়, বিবেকানন্দ হকাস মার্কেট ছাড়াও সমস্ত মার্কেট গুলি শুনশান। সমস্ত দোকানের ঝাঁপ বন্ধ। মনে হতেই পারে প্রাগঐতিহাসিকের কোন এক সময়ে দাঁড়িয়ে আছি আমরা। কাঁচরাপাড়া স্টেশন রোডের এক ব্যবসায়ীর কথায় “এই সময় আমাদের বিক্রি-বাট্টা থাকে তুঙ্গে। সেলের জন্য প্রচুর মাল তোলা হয়ে গেছে। লকডাউন হওয়ার পরে পাল্টে গেল ছবিটা”। শুধু কাঁচরাপাড়াতেই নয়, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়তেই একই দৃশ্য।
চৈত্রের মরসুমে লাটে উঠেছে ব্যবসা। এক ব্যবসায়ী কথায় “লকডাউনের পরেও যে ব্যবসা ভালো যাবে তাও জোর গলায় বলা যাচ্ছে না। করোনার প্রভাব সর্বত্রই। গরিব মানুষ গুলো ঠিকমতো খাবার পাচ্ছেনা। এই রকম পরিস্থিতি কতদিন চলবে কে জানে”। আসছে বৈশাখ। কাল-বৈশাখী ঝড়ে করোনা ধুয়ে মুছে সাফ হয়ে যাক, এখন এই আশাতেই বুক বাঁধছে বাঙালি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন