মালদা ৫ এপ্রিল; মালদা জেলার চাঁচলের রায় পাড়াতে একটি বেসরকারী নার্সিংহোম কে কোয়ারিন্টাইন সেন্টার করা হবে এই খবর জানাজানি হতেই স্থানীয় মানুষ জন ঐ নার্সিংহোমে ভাঙ্গচুর চালালো। পাশাপাশি নার্সিং হোমের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
লাফিয়ে লাফিয়ে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজ্য সরকার প্রতিটি জেলায় ঘোষণা করেছে করোনা রোগীদের জন্য আইসোলেসন হাসপাতাল করার। মালদা জেলার দুটি হাসপাতাল নেওয়া হয়েছে যার মধ্যে একটি মালদা শহরের ইংলিশ বাজারের মালদা মেডিকেল কলেজ অপরটি চাঁচলের একটি বেসরকারি নার্সিং হোম (দিশারী নার্সিং হোম)। আর এতেই ক্ষোভে ফুঁসছে ওই নার্সিং হোমের পার্শ্ববর্তি এলাকার মানুষ জন। ওই নার্সিং হোম যাতে করোনা আক্রান্তদের জন্য কোয়ারিন্টাইন সেন্টার না হয় তাই তারা এনিয়ে আন্দোলনে নেমেছে। আজ বিকেলে স্থানীয় মানুষজন নার্সিংহোমের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি হাসপাতালের সামনে বোর্ড ভাংচুর করে। স্থানীয়দের দাবি, চাঁচল দিশারী নার্সিং হোমে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা যাবে না। কারণ,এটি জনবহুল এলাকা, বহু মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করে। এখানে যদি কোন হাসপাতাল করা হয় তাহলে তার সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কায় আমরা এখানে করণা হাসপাতাল হতে দেব না। দিশারী বাদ দিয়ে আরো অন্যান্য ফাঁকা জায়গা রয়েছে সেখানে করণা হাসপাতাল করা হোক। যতক্ষণ না এ দাবী আমাদের মানা হবে আমরা ততদিন এখানে অনির্দিষ্টকালের অনশনে বসবো।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”