মালদা : গুটিগুটি পায়ে আরো একটি নতুন বছর আমাদের সামনে। হাতে গোনা কয়েক দিন পরই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ মানেই প্রতি দোকানে দোকানে হালখাতা সঙ্গে গণেশ পুজো। কিন্তু এবছর বাংলা নববর্ষ এবং গণেশ পুজোয় থাবা বসিয়েছে করোনা। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় গোটা দেশের পাশাপাশি গোটা রাজ্য এবং মালদা জেলা জুড়ে চলছে লকডাউন। এমত অবস্থায় মুদিখানা, সবজি দোকান এবং আংশিক সময়ের জন্য মিষ্টির দোকান খোলা থাকলেও বাকি সমস্ত ধরনের দোকানপাট এমনকি অফিস কাছারি বন্ধ। এমত অবস্থায় এবছর পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতা এবং গণেশ পূজো দোকানে দোকানে হবে কিনা তা এখন বিশবাঁও জলে। আর তাতেই সমস্যায় পড়েছেন মালদা জেলার শিল্পীরা। ইংরেজ বাজারের কাঞ্চনটার গ্রামের এক শিল্পী কৃষ্ণ দাস জানান, প্রতিবছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এবছর তিনি প্রায় হাজারটি গণেশ মূর্তি তৈরি করেছেন। কিন্তু এবছর দোকানে দোকানে গনেশ পূজা হবে কিনা তারা বুঝে উঠতে পারছেন না। কারণ বর্তমানে করোনা মোকাবিলায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। এমতাবস্থায় মাথায় হাত পড়েছে তাদের মতো শিল্পীদের। তাই তারা রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন আর্থিক সাহায্যের।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু