নয়াদিল্লি: ইতিহাস শুধু অতীতের দলিল নয়, ভবিষ্যৎ নির্মাণের দিশাও— এমনই বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval)। ভারতের ইতিহাসে বারবার আঘাত, লুটপাট ও ধ্বংসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমাদের সভ্যতা আক্রান্ত হয়েছে, মন্দির লুট হয়েছে। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।”
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোভাল বলেন, ভারতের বহু প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি যুগের পর যুগ বহিরাগত আক্রমণের শিকার হয়েছে। মন্দির, শিক্ষা-কেন্দ্র ও গ্রন্থাগার ধ্বংস করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে তাঁর কথায়, এই ‘প্রতিশোধ’ হিংসার নয়, বরং আত্মবিশ্বাস, শক্তি ও জাতীয় পুনর্গঠনের।
আরো পড়ুন- যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

ডোভালের বক্তব্য অনুযায়ী, অতীতেরভুল ও দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে আরও সচেতন ও দৃঢ় হতে হবে। তিনি বলেন, “ইতিহাস কাঁদার জন্য নয়। ইতিহাস আমাদের শেখায় কোথায় ভুল হয়েছিল। সেই ভুল শুধরে এগিয়ে যাওয়াই আসল প্রতিশোধ।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। একাংশের মতে, ইতিহাসচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ডোভাল। আবার সমালোচকদের একাংশ বলছেন, ‘প্রতিশোধ’ শব্দটির ব্যবহার নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
তবে ডোভাল নিজেই তাঁর বক্তব্যে পরিষ্কার করেছেন, দেশের যুবসমাজকে উসকানি নয়, বরং দায়িত্বশীল রাষ্ট্রগঠনের পথে আহ্বান জানানোই তাঁর উদ্দেশ্য। তাঁর কথায়, “শক্তিশালী ভারত গড়াই ইতিহাসের প্রকৃত জবাব।”
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা, সংস্কৃতি ও ইতিহাসকে একসূত্রে বেঁধে ডোভালের এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব