দিল্লির নিজামউদ্দিনই এখন ভারতের করোনা ভাইরাসের হট স্পট। নিজামউদ্দিনের ধর্মীয় সভা থেকে ফিরে অন্তত ৫০ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। এরা দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। সুতরাং বলার অপেক্ষা রাখে না নিজামুদ্দিন থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনা। আর সেখান থেকে সংক্রমণ কোথায় কোথায় ছড়িয়েছে তা নিয়ে রীতিমত খোঁজ শুরু হয়েছে রাজ্যগুলিতে।
৫-১৫ই মার্চের মধ্যে দিল্লির নিজামুদ্দিন মসজিদ এর একটি ধর্মীয় অনুষ্ঠানে ২০০০ মানুষের জমায়েত হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিদেশীরা এসেছিল সেই ধর্মীয় অনুষ্ঠানে শামিল হতে। কিন্তু সেখান থেকেই পড়ে অন্তত ৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় আর এখান থেকেই কপালে চিন্তার ভাঁজ শুরু হয় সরকারের।
এই ধর্মীয় জমায়েত থেকে ফিরে দিল্লির ২৪ জন, তেলেঙ্গানার ৬ জন, তামিলনাড়ুর ৫০ জন, আন্দামানের ১০ জন ও কাশ্মীরে ১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গ থেকে কারা কারা সেই জামায়াতে অংশ নিতে গিয়েছিলেন তাদেরও খোঁজ শুরু হয়েছে। এদিন নিজামুদ্দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে সোজা লালবাজার যান। সেখানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানান ভবানী ভবন। সেখানে নিজামুদ্দিনের ঘটনা নিয়ে আলোচনা হয়।
ইতিমধ্যেই নিজামউদ্দিনের ধর্মীয় জমায়েতে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত সেই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন এইরকম ব্যক্তি সারা দেশ জুড়ে প্রায় ২০০ জন আক্রান্ত হন এবং নিজামুদ্দিনের আশেপাশে সেই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন এরকম অনেক মানুষের রক্তের পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। ইতিমধ্যেই দিল্লির সেই ধর্মীয় স্থানটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং দিল্লি সরকারের পক্ষ থেকে সেই ধর্মীয় স্থানের মৌলানার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। কিন্তু এই ধর্মীয় সম্মেলনের জেরে দেশে করোনা সংক্রমণ যে ভয়াবহ আকার নিতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”