বালুরঘাট ৩১ মার্চ ; করোনায় লকডাউনের জেরে হায়দ্রাবাদে আটকে পড়া দক্ষিন দিনাজপুর জেলা থেকে যাওয়া পারিযায়ী শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথিলা রাজ। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এর নির্দেশে এবং জেলা যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্তর তত্ত্বাবধানে যুব মোর্চার পক্ষ থেকে যে বিশেষ কল সেন্টার চলছে। তার মধ্যমে তেলেংগনার ওই এলাকার প্রদেশ যুবমোর্চার তরফে তাদের মধ্যে ওই খাবার সামগ্রী বিলি করা হয়। যার নেতৃত্বে ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথিলা রাজ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা যুব মোর্চার তরফে এই প্রচেষ্টা অনন্য নজির স্থাপিত হলো বলে জেলা বিজেপির যুব মোর্চার তরফে জানানো হয়েছে।
জানা গেছে তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদে আটকে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রচুর শ্রমজীবী মানুষ। তাদের সমস্ত খাবার এবং রেশন প্রায় শেষ হয়ে গিয়েছিল। অসহায় ভাবে দিন কাটছিল তাদের। আরও জানা গেছে বিষয়টি জানতে পেরেই তাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেবার ব্যাপারে উদ্যোগী হয় জেলা যুব মোর্চা।দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত নিরন্তর প্রচেষ্টা ও পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার সহ-সভাপতি অরুণ শাহ এর ঐকান্তিক উদ্যোগে আজ তেলেঙ্গানা প্রদেশ যুব মোর্চা সহ-সভাপতি পিএম সাই প্রকাশ এর নেতৃত্বে ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিথিলা রাজকে সংগে নিয়ে ওই আটকে পড়া এই জেলার শ্রমিকদের হাতে খাদ্যদ্রব্য এবং বিশেষ কিট তুলে দেওয়া হয় বলে জেলা যুব মোর্চার তরফে জানানো হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”