রাজ্য জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাস্তাঘাট সব শুনশান ফাঁকা পড়ে রয়েছে। বাজার দর জিনিসপত্রের দাম সব ঊর্ধ্বমুখী। লকডাউনে ফলে গরিব মানুষ গুলি যখন অসহায়, সেই সময় কাঁচরাপাড়া শহরের দুস্থ-গরিব মানুষদের সাহায্যার্থে এগিয়ে এল কাঁচরাপাড়া ১ নং ইউনিট ব্যবসায়ী সমিতি।
এমনিতেই কাঁচরাপাড়া ১ নং ব্যবসায়ী সমিতির সারা বছরই কোনো না কোনো সমাজসেবা মূলক কাজে জড়িত থাকে। এবারও তার অন্যথা হলো না। লকডাউন এর ফলে গরীব দুঃস্থ-মানুষদের পাশে এসে দাঁড়ালো কাঁচরাপাড়া ১নং নম্বর ইউনিট ব্যবসায়ী সমিতি। গরিব দিন আনা দিন খাওয়া মানুষগুলোর হাতে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তারা। ব্যবসায়ী সমিতি সূত্রে খবর এদিন প্রায় ২০০ প্যাকেট চাল,ডাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তারা গরিব মানুষ গুলির হাতে তুলে দিয়েছে। এই কর্মকান্ডের মূল উদ্যোক্তা ছিলেন কাঁচরাপাড়া ১ নং ইউনিট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কানাইলাল মজুমদার ও দুলাল পোদ্দার।
তারা জানান ১ নং ইউনিটের সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় আজ আমরা গরিব মানুষদের মধ্যে চাল,ডাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলাম। স্বভাবতই দেশজুড়ে এই লকডাউনের সময়,গরিব মানুষগুলি চাল-ডাল পেয়ে খুব খুশি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন