করোনা বিরোধী যুদ্ধে লকডাউনই সরকারের হাতিয়ার। লকডাউনে মানুষকে গৃহবন্দী রাখতে সচেতনার প্রচারই সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ। আর মালদহে শুক্রবার দিনরাত এই কাজ করে চলেছেন দমকল বিভাগের কর্মীরা। মোটরবাইকে চেপে শহর ও শহরতলীতে ঘুরে বেড়িয়ে মানুষকে সচেতন করার শপথ নিয়েছেন ওঁরা। মালদহে করোনা বিরোধী লড়াই এ দমকল বিভাগের কর্মীরা অন্যতম হিরো।
লকডাউন পরিস্থিতিতে মাঝে মধ্যেই সাইরেনের শব্দ শুনতে পাচ্ছেন মালদহের মানুষ। নিস্তব্ধতা ভেঙে এগিয়ে আসছেন ওরা। মোটরবাইকে সওয়ার মালদা দমকল বিভাগের কর্মীরা। সারাবছর কোথাও অগ্নিকাণ্ড হলে সক্রিয় হতে দেখা যায় তাঁদের। যুদ্ধকালিন পরিস্থিতিতে সমস্যা মোকাবিলা করা তাঁদের স্বভাবজাত দক্ষতা। তাই গোটা দেশ যখন করোনা যুদ্ধে অবতীর্ন হয়েছে তখন এরাই অন্যতম। দপ্তরের মোটরবাইকে হ্যাণ্ড মাইক ঝুলিয়ে সঙ্গে অগ্নি নির্বাপন আর জরুরী প্রয়োজনের জিনিসপত্র নিয়ে মালদহের দমকল বিভাগের কর্মীরা। সকাল থেকে বেড়িয়ে পড়ছেন বিভিন্ন বাজার,গুরুত্বপূর্ন রাস্তার মোড় আর পাড়া মহল্লায়। বিভিন্ন এলাকায় দাড়িয়ে প্রচার করছেন করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি। একই সঙ্গে গুজব না ছড়ানো বা গুজবে কান না দেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। অনবরত প্রচার করা হচ্ছে সরকারের করোনা সংক্রান্ত হেলপ্লাইন লাইন নম্বর ।
দিনের বেলা বাজার বা লোকালয় গুলিতে প্রচারে জোর দেওয়া হচ্ছে। আর রাত হলে শহরের গলি থেকে রাজপথ সমানে চলছে এভাবেই সচেতনতার প্রচার। দমকল বিভাগের কর্মীদের এভাবে রাস্তায় নেমে সামাজিক কর্তব্য পালনে এগিয়ে আসতে দেখে খুশী মালদা শহর বাসী। তাঁদের
এই পরিষেবার তারিফ করছেন সকলেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”