বাংলাহান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে হাজার হাজার কর্মী নিয়োগ করা হবে। সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭ হাজার ২১৬ জনকে নিয়োগ করা হবে। দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন।
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, এইদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে ৬ হাজার ৬৫২ ও পঞ্চায়েত সমিতিতে ৫৬৪টি শূন্যপদ রয়েছে। খুব তাড়াতাড়ি শূন্যপদ পুরণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে মানস ভুঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন শশী পাঁজা ও অরূপ বিশ্বাস।
আরো পড়ুন- পাহাড়ে বেসুরো বিজেপি বিধায়ক! বহিরাগত প্রার্থী হলে নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি
নবান্ন সূত্রের খবর রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে প্রায় ১২ হাজার জনকে। এই বিষয়ে যে কোনও দিনই বিজ্ঞপ্তি জারি করা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, মেটিয়াবুরুজে একটি বড়় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়ার জগদীশপুরে ৩.৬ একর জায়গা জুড়ে নতুন হোসিয়ারি পার্ক গঠন করা হবে। জলপাইগুড়িতে ১০ একর জায়গা নিয়ে তৈরি হবে সিমেন্ট কারখানা। এই সবকটি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, উত্তরণ বা স্থায়ী ঠিকানায় রয়েছে যাঁরা ইতিমধ্যেই তাদের মধ্যে ৯৯ শতাংশ মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। ১ শতাংশের কিছু পারিবারিক সমস্যা থাকায় কিছু সমস্যা থাকায় কাজ আটকে রয়েছে। সেই সমস্যাও দ্রুত সমাধান করা হবে। এখন আর বস্তিকে বস্তি বলা যাবে না। কারণ মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন উত্তরণ। তেমনই কলোনির নামকরণ করা হয়েছে স্থায়ী ঠিকানা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”