দেশে যেহারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করার জন্য পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম আমাদের হাসপাতাল গুলিতে নেই। মূলত এই পরিস্থিতিতে বিশেষ করে ভেন্টিলেটরের বেশি প্রয়োজন হয়। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশেও ভেন্টিলেটরের চাহিদা খুবই বেশী। তাছাড়া ভেন্টিলেটরের দামও বেশি। তাই পর্যাপ্ত ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কিনতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে।
বর্তমান এই পরিস্থিতিতে এগিয়ে এলো দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কোম্পানি। তারা অত্যন্ত কম দামে ভেন্টিলেটর ও অন্যান্য সরঞ্জাম তৈরি করছে বলে জানান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। টুইটের মাধ্যমে বিষয়টি জানান আনন্দ মাহিন্দ্রা।
মাহিন্দ্রা কোম্পানি যে ভেন্টিলেটর গুলি তৈরি করছে তা ৭৫০০ টাকার কম দামে পাওয়া যাবে বলে আশা করছেন আনন্দ মাহিন্দ্রা। কোম্পানির ইঞ্জিনিয়ার ও কর্মীরা কান্দিভালি ও ইগতাপুরী কারখানায় কাজ শুরু করে দিয়েছে। তারা অতিদ্রুত ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম তৈরি করে বাজারে ছাড়ার চেষ্টা করছে। মাহিন্দ্রা যেহেতু এই ধরনের মেডিকেল ইকুপমেন্ট আগে তৈরি করেনি তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এগুলি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এমডি পবন গোয়েংকা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন