মালদা ২৭ মার্চ:করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর আর্জি শুনেই রাজ্যের আপদকালীন রিলিফ ফান্ডে এক মাসের বেতন দান করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রামের বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর-২ চক্রের দক্ষিণ মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক বুলবুল খান।
বৃহস্পতিবার এক মাস বেতনের চেক তুলে দেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বিডিও প্রীতম সাহার হাতে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা মালদা জেলার যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান বলেন,করোনা ভাইরাসের কারণে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু। পুরো বিশ্বই স্তব্ধ হয়ে পড়েছে। আতঙ্কে মানুষজন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যেতে বাধ্য হচ্ছে। এতে করে মানুষের জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বিশ্বের বড় বড় তারকা,ক্রীড়া ব্যক্তিত্বরা এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমিও মানবসেবাই মমতা ব্যানার্জির আপদকালীন রিলিফ ফান্ডে এক মাসের বেতন দান করলাম। তার পাশাপাশি এদিন হরিশ্চন্দ্রপুর রুটি ব্যাংকেও কিছু টাকা তুলে দেন।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক সমষ্টি আধিকারিক প্রীতম সাহা জানান গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাসীর কাছে অনুরোধ করেছিলেন করণা মোকাবিলায় সামর্থ্য দান করতে। আজ এই ব্লকে প্রথম বুলবুল বাবু তার এক মাসের বেতন দান করলেন। এটা সত্যি খুব প্রশংসনীয় উদ্যোগ। আশা করব এরকম অনেক মানুষ এই কাজে এগিয়ে আসুক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”