বালুরঘাট,২৬ মার্চ: লকডাউনের নির্দেশ অমান্য করেই ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে চলছে আন্তর্জাতিক বহির্বানিজ্য। খবর পেয়ে হিলি চেকপোস্ট পরিদর্শন করলেন জেলা শাসক নিখিল নির্মল। ঘটনার সত্য উদ্ঘাটন হতেই ট্রাক টার্মিনান্স সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। বৃহস্পতিবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্ত শহর হিলিতে।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পরিচালিত ট্রাক টার্মিনান্সে এদিন নোটিশ লাগিয়ে সিল করে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় সমস্যায় পড়েছেন বাইরের শতাধিক ট্রাক চালক ও খালাসী। ঠিক মতো খাবার জল না পেয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য করোনা নিয়ে আন্তর্জাতিক বহির্বানিজ্য বন্ধের নির্দেশ আসে অনেক আগেই। তার পরেও বুধবার দেদার এক্সপোর্ট চলেছে বলে অভিযোগ। সূত্রের খবর জরুরী ভিত্তিতে কাঁচামাল পারাপার হলেও তার আড়ালে অন্যান্য পণ্যসামগ্রী বাংলাদেশে পাঠানো হয়েছে। এদিন জেলা শাসক নিখিল নির্মল অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ এবং বালুরঘাট মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জ্জীকে সঙ্গে নিয়ে হিলি চেকপোষ্ট পরিদর্শন করেন। সেখান থেকে ট্রাক টার্মিনান্সে পৌঁছান তিনি।
জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, কিছু কাঁচামাল জরুরী ভিত্তিতে পাঠানো হয়েছে। তবে অন্যান্য সামগ্রী পারাপারের কোন খবর পাননি। বর্তমানে ট্রাকটার্মিনান্স সিল করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”