বালুরঘাট, ২৬ মার্চ ; গোয়ায় কাজ করতে গিয়ে আটকে পড়ল কয়েক হাজার শ্রমিক। বিগত চার দিন ধরে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে ঘরে ফেরার কাতর আর্জি জানিয়েছেন তাঁরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর সহ অন্যান্য ব্লকের কয়েক হাজার শ্রমিক রয়েছেন গোয়ায়। এমন ঘটনা জানতে পেরে বিধায়ক এবং সাংসদদের কাছে আবেদন জানাতে বললেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সূত্রের খবর, করোনা আতঙ্কের মধ্যে জেলার বহু শ্রমিক আটকে পড়েছে গোয়ায়। সেখানে থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চরম অসুবিধায় পড়েতে হচ্ছে তাঁদের। লকডাউনের এমন পরিস্থিতিতে ২৭ মার্চ ওই সব শ্রমিকদের গোয়া থেকে বের করে দেবে স্থানীয় প্রশাসন বলে খবর পেতেই আরও আতঙ্কিত হয়ে পড়ছেন শ্রমিকেরা। ফলে বাধ্য হয়ে ভিডিও বার্তা দিয়ে সাহায্যের আর্জি জানিয়েছে তাঁরা। ঘটনা নিয়ে দিদিকে বলো’তে ফোন করেও কোন ফল হয়নি। ফলে রাজ্য সরকার তাঁদের সাহায্যে এগিয়ে আসুক এমন দাবী জানিয়েছে তারা।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আমাদের করনীয় কিছুই নেই। তবে তাঁদের উদ্ধার করতে পারে বিধায়ক এবং সাংসদরা। বিষয়টি তাঁদের নজরে আনা উচিত ।ফলে রাজ্য সরকার তাঁদের সাহায্যে এগিয়ে আসুক এমন দাবী জানানো হয়েছে ।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আমাদের করনীয় কিছুই নেই। তবে তাঁদের উদ্ধার করতে পারে বিধায়ক এবং সাংসদরা । বিষয়টি তাঁদের নজরে আনা উচিত ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন