সিনেমার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ হয় বলিউড। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিংবা কিছু দিন আগের ‘দ্য কেরালা স্টোরি’ ছবিগুলো এর তাজা উদাহরণ। বিতর্ক-সমালোচনার পরও ধর্মীয় আবেগ পুঁজি করে ছবিগুলো মোটা অঙ্কের আয় করে নিয়েছে।
অনেকের দাবি, এসব ছবির মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি করা হচ্ছে। যা সিনেমা ইন্ডাস্ট্রি তো বটে, ভারতের জন্যই উদ্বেগজনক। বিষয়টি নিয়ে নিজের অভিমত জানালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার গলায় শোনা গেল আক্ষেপের সুর। নাসিরের দাবি, দেশের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মুসলিম-বিদ্বেষটাই এখন নাকি ফ্যাশনে পরিণত হয়েছে।

নাসির উদ্দিনের দাবি ‘‘আজকালকার সিনেমায় বা সিরিজ়ে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদপে ইসলামফোবিয়া।’’ নিজের মন্তব্যের মধ্যে কোনও ধোঁয়াশা না রেখেই নাসির বলেন, ‘‘বর্তমান এই সময়টা বেশ উদ্বেগজনক। নানা অছিলায় কিছু মুসলিম-বিরোধী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তারই প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিম-বিদ্বেষ তো আজকাল একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে! এমনকি, শিক্ষিত মানুষদের মননেও কোথাও একটা এটা ঢুকে গিয়েছে।’’ অভিনেতার কথায়, ‘‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে।
অভিনেতার কথায়, ‘আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টেনে আনছি কেন?’ যাঁরা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’’ নাসিরের প্রশ্ন, ‘‘এই কাজই যদি আজ কোনও মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে তো এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’’
পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। নাসিরের কথায়, ‘‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তার পরেও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’’ বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নাসিরউদ্দিন শাহ। তাঁরা আশা, ‘‘এক দিন নিশ্চয়ই এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।’’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI