রাজ্যে প্রতিদিনই মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা। উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি। সম্প্রতি অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের একাধিক এলাকা থেকেই উদ্ধার হয়েছে তাজা বোমা। যা নিয়ে এবার সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তিহারে গরু পাচার মামলায় বন্দি কেষ্ট। ফলে, অনুব্রতহীন বীরভূমে কোর কমিটি গঠন করে জেলার পর্যবেক্ষকের দায়িত্ব ফিরহাদকে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার প্রথমবার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মেয়র। সেখান থেকেই বোমা উদ্ধার নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। করেন বিস্ফোরক মন্তব্য। ফিরহাদের প্রশ্ন, ”বোমা কে উদ্ধার করেছে? সেন্ট্রাল ফোর্স কিংবা সিবিআই নয়। রাজ্য পুলিশই বোমা উদ্ধার করেছে। বোমা আনানোর পরিকল্পনা ও বোমা মজুত করে রাখার পরিকল্পনা বিজেপির। বোমার মশলা কোথা থেকে আসছে? গান অ্যান্ড সেল ফ্যাক্টরিগুলো থেকে বোমার মশলা বেরোচ্ছে। সাপ্লাই কারা দিচ্ছে? পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। মূল চক্রীকে ধরতে হবে।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”