বেলেঘাটা আইডি হাসপাতালে নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মীদের বিক্ষোভ। বিক্ষোভরত নার্স ও চতুর্থ শ্রেণি কর্মীদের হাতে ঘেরাও হয়ে রয়েছে হাসপাতাল সুপার ও প্রিন্সিপাল।
বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণি কর্মীদের অভিযোগ, হাসপাতালে কর্মীদের ব্যবহার করার জন্য পর্যাপ্ত মাক্স ও স্যানিটাইজার নেই। করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তির ওয়ার্ডে যাওয়ার জন্য তাদের বিশেষ পোশাক নেই । তাই সেই পোশাক ও মাক্স ছাড়া কাজ করলে তাদের প্রাণ সংশয় হতে পারে। তারাও করোনা ভাইরাসের দ্বারা সংক্রামিত হতে পারেন।
এছাড়াও তাদের আরও অভিযোগ বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করার ফলে তাদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য পর্যাপ্ত বাহন এর অভাব রয়েছে। তার ওপর ক্যান্টিনে পর্যাপ্ত খাবার ও জল নেই।
তাই হাসপাতালে নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মাক্স ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে ততক্ষণ তাদের এ বিক্ষোভ চলবে। এই প্রাণ সংশয়ের মধ্যে তাদের কাজ করে যাওয়া অসম্ভব।
এদিকে হাসপাতাল সূত্রে খবর,ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির উপর নজর দিয়েছে। তারা পুরো বিষয়টি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জানিয়েছে।
উল্লেখ্য রাজ্য সরকার আগে থেকেই এক লক্ষ মাস্কের অর্ডার দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কয়েকটি হাসপাতালে মাস্ক ও স্যানিটাইজার বিলিও করেছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI