মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রঘুনাথগড় এলাকায় চন্দ্রকোনা-পলাশচাবড়ী রাজ্যসড়কে।জানা যায় একটি মারুতি মেদিনীপুর থেকে চন্দ্রকোনা হয়ে গড়বেতা থানার চমকাইতলা কামারবাজার এলাকায় যাচ্ছিলো,সেই সময় চন্দ্রকোনা থানার রঘুনাথগড় এলাকায় মারুতির চাকা ব্লাস্ট করে চন্দ্রকোনা পৌরসভার বসানো কংক্রীটের তোরণ গেটে গিয়ে সজোরে ধাক্কা মারে।মারুতিতে ৯ জন যাত্রী ছিলেন তারমধ্যে ২ জন শিশু।বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে এসে গাড়ি থেকে একের পর এক আহত ৯ জনকে উদ্ধার করে।ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়,খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ।রাস্তার ধারে গড়াগড়ি করতে থাকতে আহত মারুতি গাড়ির যাত্রীদের পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়।
আরো পড়ুন- ‘পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত নন’, কাকে ফাঁসিয়ে দিলেন তৃণমূল বিধায়ক?
চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুমড়ে মুচড়ে যাওয়া ঘাতক ওই মারুতিটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।জানা যায়,আহতরা সকলের বাড়ি গড়বেতা থানার চমকাইতলার কামারবাজারে।তাদের পরিবারের একজন বিষ খেয়ে মেদিনীপুরের একটি নার্সিংহোমে চিকিত্সাধীন তাকে দেখতে এই মারুতি গাড়ি করে ৯ জন আত্মীয় স্বজন একসাথে গিয়েছিলেন।মেদিনীপুর থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনায় এমন ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে সকলেই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”